সবাই কি পারে স্বপ্ন দেখতে?

আচ্ছা, সবাই কি পারে স্বপ্ন দেখতে? ঘুমিয়ে নয়। জীবনের জন্য স্বপ্ন। এত সুন্দর একটা জীবন পাওয়ার পর কি করবে এ সময়ে।মানুষ তো এভারেজ বেঁচে থাকে ৬০-৭০ বছর।কেউ এর মধ্যে অনেক বেশী কিছু করে একজন লেজেন্ড হয়ে যায়।আবার কেউ শুধু একজন মানুষ হিসেবে সাধারনত যা যা করতে হয় তা করেই মরে যায়।

জীবনে হয়ত একই সময় বাঁচে দুজন।একজন পারে আরেকজন পারেনা।কেনো?সুযোগের অভাবে?তা অবশ্যই।কিন্তু এমন অনেকেই তো খুব কম সুযোগ পেয়েও উঠে এসেছেন।তাহলে কি?অন্য অনেক কারণে মানুষ বড় হয়না। তবে বড় হওয়ার স্বপ্ন দেখতে না পারাটা অন্যতম একটি কারণ।আমি কয়েকজনের সাথে কথা বলেছি।যারা খুব ভালো কিছু করতে পারেনি।অথচ সব ধরণের সুযোগ সুবিধা ছিল।প্রথম প্রশ্ন ছিলো-আপনার জীবনে কোন স্বপ্ন ছিলো কিনা? বড় কিছু হতে চেয়েছিলেন কিনা! বেশীর ভাগের উত্তর ছিলো-না।তেমন কোন স্বপ্ন ছিলোনা। কেনো ছিলনা?

হয়তো কাওকে পায়নি যাকে দেখে মনে বড় হওয়ার ইচ্ছে জাগতে পারে।হয়তো নিজের ক্ষমতা সম্পর্কে জানতো না, মনেই করেনি যে চেষ্টা করলে বড় হওয়া যাবে।অথবা কেউ কখনো জীবনের শুরুতে বলেনি যে নশ্বর পৃথিবীতে তুমি চাইলে অনেক বড় কিছু করতে পার।অসীম ক্ষমতা নিয়েই মানুষ জন্মায়।

তাই,যারা নিজের জন্য স্বপ্ন দেখতে পারে, তাদের উচিত অন্যদের স্বপ্ন দেখতে উৎসাহ দেয়া।সুপ্ত যে ক্ষমতা তার মধ্যে আছে তাকে মনে করিয়ে দেয়া।একটা রুট দেখিয়ে দেয়া যে , এভাবে যাও।অনেক বড় হতে পারবে।আমি আমার জুনিয়র দের বলি অন্তত বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসে যাও।একটা রোডম্যাপ দেয়ার চেষ্টা করি। এতটুকু আসতে পারলে বাকি পথ নিজেই চিনে নিবে একসময়। এ একটি কথা হয়তো একজন মানুষকে স্বপ্ন দেখতে, বড় চিন্তা করতে, অনেক বড় হওয়ার চেষ্টা করতে শিখাবে। আসুন স্বপ্নের বীজ বুনি. নিজের জন্য আর যারা পারেনা, তাদের জন্য। 🙂🙂

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 
    Best Universities for Business Studies
    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজে ‍পড়ার জন্য সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? 

    অস্ট্রেলিয়ায় বিজনেস স্টাডিজের স্টুডেন্টদের জন্য অনেক ভালো ভালো সুযোগ আছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবারও সুযোগ আছে। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি লেভেলে প্রায় সব ডিপার্টমেন্টেই

    Read More »
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়
    Full-Funded Universities
    আমেরিকার Montana স্টেটের ৪টি ফুল-ফান্ডেড বিশ্ববিদ্যালয়

    কম খরচে আমেরিকাতে থাকার জন্য Montana স্টেট অনেক ভালো একটা অপশন। এখানে অন্যান্য স্টেটগুলোর তুলনায় লিভিং কস্ট অনেকটা কম। এছাড়া এখানকার লাইফস্টাইল অন্য অনেক স্টেট

    Read More »
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না
    Government Scholarship
    যেসব স্কলারশিপে Work Experience লাগে না

    বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ফুল-ফান্ডেড স্কলারশিপে দেখা যায় ফুল-টাইম বা পার্ট-টাইম ওয়ার্ক এক্সপেরিয়েন্স চেয়ে থাকে। সেক্ষেত্রে একদম ফ্রেশারদের জন্য আবেদন করে ফাইনাল সিলেকশনে ডাক পাওয়াটা

    Read More »
    CV কত পেজ হওয়া উচিত?
    Application Materials
    CV কত পেজ হওয়া উচিত?

    বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় অনেকেই CV কত পেজের দেয়া উচিত তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। উচ্চশিক্ষায় আবেদনের সময় CV দেয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে।

    Read More »