উচ্চ-শিক্ষায় যাওয়ার জন্য এজেন্সি গুলোর চটকদার বিজ্ঞাপন- আমরা টোপে পড়ছি নাতো!

  • “এখানে ৩ লক্ষ টাকায় মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় নিয়ে যাওয়া হয়”
  • “আমেরিকায় ফুল স্কলারশিপ সহ পড়তে যান  IELTS ছাড়া”
  • “সাইপ্রাসে ওয়ার্ক পারমিট সহ পড়াশুনা করতে যান ১২ লক্ষ টাকায়”

উচ্চ-শিক্ষা নিয়ে এমন চটকদার বিজ্ঞাপন ঢাকার বিভিন্ন দেয়ালে আর লিফলেটে প্রতিনিয়ত পাবেন। খুব সহজে অল্প টাকায় আপনাকে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশুনা আর জবের জন্য পাঠিয়ে দিবে আপনাকে। কি সহজ! এমন ভোগাস কোম্পানির খপ্পরে পরে শত শত মানুষ সব কিছু হারিয়েছে এখনো হারাচ্ছে। এমন অনেক ভুইফুর কোম্পানি সিম্পলি মানুষের সরলতার সুযোগ নিয়ে লাখ কোটি কামিয়ে নিয়ে যায়।অনেকে বাড়ির ভিটা বিক্রি করে ছেলেকে ইউরোপ পাঠানোর চেষ্টা করে সব হারিয়ে পথে বসে যায়। স্বপ্ন পূরণ তো বাদই দিলাম সব যায় একসাথে। অথচ একটু সচেতন হলে আর তথ্য গুলো ঠিক ঠাক পেলে কিন্তু এমন লস কারো হয়না। আমরা এ এজেন্সি গুলোকে বিশ্বাস করি কেন? কারণ ওই যে শর্টকাট- ILETS লাগেনা, ১০০% স্কলারশিপ আছে আর কি কম টাকা! আহ, বিশাল অফার মনে করে ঝাঁপিয়ে পড়ি আর ধরা খাই! 

ভাইরে, কমনসেন্স বলে একটা কথা আছে। কেউ বললো আর আমি দুনিয়ার কিছু বিবেচনা না করে ঝাপাইয়া পড়লাম! ইন্টারনেটের এ সময়ে অন্তত একটা গুগল করে দেখা যায় অথবা কাউকে খুঁজে বের করা যায় যে সঠিক পরামর্শ দিয়ে হেল্প করবে। এমন কাউকে করতে দেখলে প্লিজ থামান। এজেন্সি গুলার কাছে না গিয়ে ও সব কাজ করা যায়। ট্রাস্ট মি। একটু সময় দিয়ে নিজে খুঁজে নিলেই হয়ে গেলো অথবা কেউ না বুঝে করতে গেলে নিজে একটু সময় দিয়ে সঠিক নির্দেশনা দেন প্লিজ।

ঠিক এ কাজটাই করার চেষ্টা করছি যাতে মানুষ সঠিক তথ্য পায় এবং এমন কোন খারাপ পরিস্থিতির স্বীকার না হয়। নো-শর্টকাট ভাই, প্লিজ। সঠিক জায়গায় রিচ-আউট করা  আর কমন-সেন্স কাজে লাগানো এসব পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাতে পারে। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »