- “এখানে ৩ লক্ষ টাকায় মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় নিয়ে যাওয়া হয়”
- “আমেরিকায় ফুল স্কলারশিপ সহ পড়তে যান IELTS ছাড়া”
- “সাইপ্রাসে ওয়ার্ক পারমিট সহ পড়াশুনা করতে যান ১২ লক্ষ টাকায়”
উচ্চ-শিক্ষা নিয়ে এমন চটকদার বিজ্ঞাপন ঢাকার বিভিন্ন দেয়ালে আর লিফলেটে প্রতিনিয়ত পাবেন। খুব সহজে অল্প টাকায় আপনাকে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশুনা আর জবের জন্য পাঠিয়ে দিবে আপনাকে। কি সহজ! এমন ভোগাস কোম্পানির খপ্পরে পরে শত শত মানুষ সব কিছু হারিয়েছে এখনো হারাচ্ছে। এমন অনেক ভুইফুর কোম্পানি সিম্পলি মানুষের সরলতার সুযোগ নিয়ে লাখ কোটি কামিয়ে নিয়ে যায়।অনেকে বাড়ির ভিটা বিক্রি করে ছেলেকে ইউরোপ পাঠানোর চেষ্টা করে সব হারিয়ে পথে বসে যায়। স্বপ্ন পূরণ তো বাদই দিলাম সব যায় একসাথে। অথচ একটু সচেতন হলে আর তথ্য গুলো ঠিক ঠাক পেলে কিন্তু এমন লস কারো হয়না। আমরা এ এজেন্সি গুলোকে বিশ্বাস করি কেন? কারণ ওই যে শর্টকাট- ILETS লাগেনা, ১০০% স্কলারশিপ আছে আর কি কম টাকা! আহ, বিশাল অফার মনে করে ঝাঁপিয়ে পড়ি আর ধরা খাই!
ভাইরে, কমনসেন্স বলে একটা কথা আছে। কেউ বললো আর আমি দুনিয়ার কিছু বিবেচনা না করে ঝাপাইয়া পড়লাম! ইন্টারনেটের এ সময়ে অন্তত একটা গুগল করে দেখা যায় অথবা কাউকে খুঁজে বের করা যায় যে সঠিক পরামর্শ দিয়ে হেল্প করবে। এমন কাউকে করতে দেখলে প্লিজ থামান। এজেন্সি গুলার কাছে না গিয়ে ও সব কাজ করা যায়। ট্রাস্ট মি। একটু সময় দিয়ে নিজে খুঁজে নিলেই হয়ে গেলো অথবা কেউ না বুঝে করতে গেলে নিজে একটু সময় দিয়ে সঠিক নির্দেশনা দেন প্লিজ।
ঠিক এ কাজটাই করার চেষ্টা করছি যাতে মানুষ সঠিক তথ্য পায় এবং এমন কোন খারাপ পরিস্থিতির স্বীকার না হয়। নো-শর্টকাট ভাই, প্লিজ। সঠিক জায়গায় রিচ-আউট করা আর কমন-সেন্স কাজে লাগানো এসব পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাতে পারে।









