বাংলাদেশ থেকে কানাডায় পড়াশুনা করতে যাওয়া স্টুডেন্ট এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। পড়াশুনার মানের পাশাপাশি স্যাটেল করার সুবিধা থাকায় অনেকেই আমেরিকা বা ইউরোপের দেশ গুলোর উপরে প্রাধান্য দিচ্ছে কানাডাকে। এছাড়া শান্তিপ্রিয় একটি উন্নত দেশ হিসেবে কানাডা বিশ্বে উল্লেখযোগ্য। আপনি যদি কানাডায় পড়াশুনা করতে যেতে চান, তবে এ ব্লগ শেষ পর্যন্ত পড়তে পারেন। এখানে সব গুলো রিসোর্স নিয়ে কথা বলবো।
শুরু করবেন যেখান থেকেঃ কানাডায় পড়তে যাওয়ার আমার জানামতে সবচেয়ে রিসোর্সফুল গ্রুপ হলো- Prospective Bangladeshi Students in Canadian Universities এ গ্রুপে জয়েন করে প্রথম কাজ হলো ‘ফাইল’ সেকশনে থেকে ডকুমেন্টস গুলা দেখা আর গ্রুপে অন্যদের দেয়া পোস্ট গুলা পড়া। প্রতিদিন অনেকেই জানতে চেয়ে পোস্ট দেয় আর সেখান থেকে জেনে নেয়া যায়। গ্রুপ টপিকস নামে একটা অপশন পাবেন আর সেখানে যে টপিক নিয়ে জানতে মন চায়, সেটায় ক্লিক করলে সে রিলেটেড সব টপিক গুলা দেখাবে। যদি সব ঘাটাঘাটি করে কোন একটা স্পেসিফিক জিনিস পাননি মনে হয় বা নিজের প্রোফাইল রিলেটেড কিছু জানতে ইচ্ছে হয়, তবে পোস্ট করতে পারেন। গ্রুপের রুলস গুলো অবশ্যই পড়ে নিবেন। এ গ্রুপে ঘুরাঘুরি করতে করতে আপনি মোটামোটি ভালো ধারণা পেয়ে যাবেন কানাডায় উচ্চ-শিক্ষায় কিভাবে যেতে হয় বা কি কি করতে হয়। এটা বেইজ গ্রুপ এবং নির্ভরযোগ্য তথ্য গুলো এখানে পাবেন। পরে স্টেপে Higher Study Abroad গ্রুপ থেকে ও ঘুরে আসতে পারেন কানাডা নিয়ে তথ্যের জন্য
ইউটিউব চ্যানেল ও ভিডিওঃ কানাডায় উচ্চ-শিক্ষা নিয়ে বেশ কিছু রিলায়েবল চ্যানেল ও ভিডিও আছে। খোঁজাখুঁজি করে কানাডার উপর বেইজ করে ভিডিও বানায় একটা বাংলাদেশি স্টুডেন্ট এর চ্যানেল পেয়েছি। ভিডিও গুলো ভাল মনে হয়েছে। এক্সপ্লোর করে দেখতে পারেন- Md Ferdous Khan Samuel
নিচে আরও কিছু প্লে-লিস্ট ও ভিডিও লিংক দিচ্ছি আইডিয়া ও তথ্যের জন্যঃ
১। আমার চ্যানলের এ প্লে-লিস্টটি ফলো করতে পারেন কানাডায় আন্ডারগ্রেড ও মাস্টার্স এবং পিয়ার ফোকাস করে বানানো
২। স্কলারশিপ স্কুল বিডির এ প্লে-লিস্টে কানাডায় উচ্চ-শিক্ষা নিয়ে বেশ ভালো ভিডিও আছে অন্য দেশের পাশাপাশি
৩। স্যাটেল করা নিয়ে ও অনেক ভিডিও পাবেন তবে এ চ্যানেলটি নির্ভরযোগ্য মনে হয়েছে
কানাডার স্কলারশিপ গুলো পাবেন এ সাইটে- https://www.educanada.ca/scholarships-bourses/index.aspx?lang=eng
যে কোন অথেনটিক তথ্যের জন্য হাই কমিশনের অফিসিয়াল পেইজ ফলো করাই ভালো- High Commission of Canada to Bangladesh
জাস্ট গুগল করলে হাজার হাজার তথ্য সম্বলিত ওয়েবসাইট, ভিডিও, গ্রুপ অনেক কিছুই পাবেন কানাডায় উচ্চ-শিক্ষা ও স্যাটেল করা নিয়ে। এখনো প্রতিনিয়ত অনেকেই যোগ্যতা থাকা স্বত্বেও এজেন্সির কাছে গিয়ে টাকা হারিয়ে স্বর্বশান্ত হয়। অবারিত তথ্যের এ সময়ে নিজে একটু রিসার্চ করলে সব কিছুই নিজে নিজে করা সম্ভব এবং উন্নত দেশগুলো এটাই চায় যে একজন স্টুডেন্ট বা এপ্লিকেন্ট নিজের যোগ্যতায় এপ্লাই করে আসুক। রিসোর্স গুলো এ ব্লগে পেয়ে গেলেন এখন শুধু দরকার নিজ থেকে এক্সপ্লোর করা আর এপ্লাই করে স্কলারশিপ সহ চলে যাওয়া। শুভকামনা সবার জন্য।
আমেরিকায় উচ্চ-শিক্ষার রিসোর্স গুলো নিয়ে পড়ুন এ ব্লগে
জার্মানীতে উচ্চ-শিক্ষার রিসোর্স গুলো নিয়ে পড়ুন এ ব্লগে









