পাঠ্যবইয়ের বাইরের বই গুলো পড়ার অভ্যাস যেভাবে গড়ে উঠেছিল

ছোট বেলায় বই পড়ার অভ্যাসটা গড়ে উঠেছিল ভাইয়ার মাধ্যমে। বাড়ীর পাশের বাজারে এক দোকান থেকে ভাইয়া অনেক রকমের বই নিয়ে আসতো পড়ার জন্য। টেক্সট বইয়ের মাঝে লুকিয়ে পড়ার টেবিলে ও চলতো বই পড়া। সেবা প্রকাশনীর বই দিয়ে শুরু বলা যায়। তিন-গোয়েন্দা খুব পড়তাম ক্লাশ ফাইভ-সিক্সে।কমিক্স পড়েছি চাচা-চৌধুরী বা টিনটিনের। তারপর ভাইয়া নিয়ে আসলো দস্যু বনহুর নামে একটা সিরিজ। রোমেনা আফাজের অনবদ্য সৃষ্টি। পুরনো হয়ে যাওয়া বই গুলা খুব যত্নে উল্টিয়ে-পালটিয়ে পড়তাম। যতদূর মনে আছে ১০০ এর বেশি বই ছিল এ সিরিজে। মজা পেয়ে গিয়েছিলাম এমন থ্রিলার পড়তে পড়তে। তারপরে হাতে এলো মাসুদ রানা। একটু বড়দের বই কিন্তু পড়তাম গোগ্রাসে। কত শত মিশনে গিয়েছি মাসুদ রানার সাথে! কত উত্তেজনা। পাশাপাশি পড়তাম ওয়েস্টার্ন, আহা! তখন কাউবয় হয়ে ঘুরে বেড়াতাম আমেরিকার বিভিন্ন এলাকায়। এখন শেরিফের গাড়ি দেখলে মনে পড়ে আমি এ শেরিফকে চিনি কত বছর ধরে! 😀 সাইমুম সিরিজ পড়েছি আর আহমাদ মুসার সাথে ঘুরে জেনেছি বিভিন্ন দেশে ইসলামের ইতিহাস। অসাধারণ সিরিজ একটা।  ভাইয়া পত্রিকার ঈদ সংখ্যা গুলো নিয়ে আসতো, ইয়া মোটা প্রথম আলোর ঈদ সংখ্যা শেষ করে ফেলতাম কদিনে। 

এসব বইয়ের পাশাপাশি ছিল সমরেশ মজুমদারের কালবেলা-কালপুরুষের মত বই গুলা। ক্লাশ নাইনে শহরে পড়াশুনা শুরু করার পরে দুলা ভাইয়ের এক বিশাল আলমারি বই পেলাম আপুর বাসায়। ওনার কালেকশন ছিল বিভিন্ন ধরণের। সাহিত্য, ধর্ম, সাংবাদিকতা, প্রবন্ধ, কবিতা, গল্প, দর্শন- কি ছিলনা ওনার কালেকশনে। আপুর বাসায় গেলেই এটা সেটা পড়তাম। বাইবেল-কুরান-বিজ্ঞানের মত একটু ভারী বই গুলা পড়েছি কলেজের বছর গুলাতে। ইউনিভার্সিটিতে এসে বেশির ভাগ পরেছি সেলফ-হেল্প টাইপ বই গুলা। এ বই গুলাকে আমাদের মুরুব্বীরা আউট বই বলতো আর অনেক বকা খায় এসব পড়ার জন্য। কিন্তু এ বই পড়া যে কি অসম্ভব ভালো একটা ব্যপার সেটা যে পড়ে সেই বলতে পারে! সবই ফিকশন বা নন-ফিকশন ছিল কিন্তু যতটুকু পড়েছি বা পড়ছি এ অভ্যাসটা গড়ে উঠেছিল সে ছোট বেলায়। 

আমার সবসময় মনে হয়, টেক্সট বই তো সবাই পড়ে, কিন্তু এ আউট বই নামে বই গুলা যে কত কিছু দেয়, সে খবর রাখি কি? নিজে বই পড়ুন, নিজের জুনিয়র দের বই পড়তে দিন। কাউকে ভালো বই পড়তে উৎসাহী করেন। এটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট যেটার ইম্প্যক্ট মাপার কোন যন্ত্র পাইনি। আমি কৃতজ্ঞ ভাইয়ার প্রতি যে অভ্যাস গড়তে হেল্প করেছে আর বাবা-মাকে যারা বকা দেয়নি এগুলা পড়তাম দেখে। পড়তে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ
    Business Faculty
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ

    ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ পরিবর্তিত হয়ে বাণিজ্য অনুষদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রথম দিকে মাত্র দুটি বিভাগ নিয়ে এই অনুষদের কার্যক্রম শুরু

    Read More »
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 
    Arts Faculty
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 

    আর্টস ফ্যাকাল্টির অন্যতম বেস্ট সাবজেক্টগুলোর একটি হল Philosophy. দেশে এই সাবজেক্টের তেমনভাবে মূল্যায়ন না থাকলেও বিদেশে এই সাবজেক্টকে অনেক গুরুত্বের সাথে দেখা হয়। বিশেষ করে

    Read More »
    Master of Business Administration at University of Toronto
    Business Faculty
    Master of Business Administration at University of Toronto

    কানাডার বিখ্যাত University of Toronto-তে রয়েছে ফান্ডসহ ফুল-টাইম MBA করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.০০। ৩। English Language

    Read More »
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 
    Full Funded Government Scholarship
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 

    Malta Government Endeavour/Endeavour II Scholarship Scheme হল মাল্টা সরকার কর্তৃক প্রদানকৃত একটি সরকারি স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা অর্থাৎ মাস্টার্স ও পিএইচডি

    Read More »