করোনার দিন গুলোতে হতাশ না হয়ে কিভাবে নিজেকে এগিয়ে নেয়া যায়?

প্রায় প্রতিদিনই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের হতাশার মেসেজ পাই। শিক্ষা-প্রতিষ্ঠান খুলছে না, পরীক্ষা হচ্ছে না, অনেক পরিকল্পনা ভেস্তে গিয়েছে, হতাশ লাগছে, কি হবে জানিনা ইত্যাদি। এ পরিস্থিতি নিয়ে টেনশন বা হতাশা খুবই স্বভাবিক ও গ্রহণযোগ্য। এখন কথা হচ্ছে যেহেতু দেশে প্যানডেমিক ভালো দিকে যাচ্ছে না বা প্রেডিক্টেবল না যে কতদিন থাকবে বা কবে সব ঠিক হবে, তাহলে টেনশন করে দিন, মাস, সপ্তাহ, বছর নষ্ট করা কি ঠিক হবে? 

স্টেফেন কোভের ‘7 Habits of Highly Effective People’ বই থেকে একটা লার্নিং সারা জীবন প্র্যাকটিস করার চেষ্টা করছি। সেটা হল- আমাদের চারপাশে যা ঘটে, যা নিয়ে আমরা এমন টেনশন করি, এ জিনিস গুলা ২ ভাগে তিনি ভাগ করেছেন। একটা হলো সার্কেল অব ইনফ্লুয়েন্স মানে যা ঘটছে সেটা থামানুর বা কমানোতে আপনি ভূমিকা রাখতে পারেন প্রত্যক্ষ ভাবে। উদহারণ হলো-জ্বর হলে মেডিসিন খেতে পারেন আপনার ইচ্ছাতে এবং ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর অনেক গুলা জিনিস ঘটে যেগুলাকে বলে সার্কেল অব কন্সার্ন- অর্থাৎ সে ঘটনায় আপনি টেনশিত কিন্তু কিছু করার নেই। যেমন- করোনা পরিস্থিতি চাইলে আমরা ঠিক করে দিতে পারিনা বা প্রতিষ্ঠান খুলে অনার্সটা পাশ করে ফেলতে পারিনা। এমন অবস্থায় এটা নিয়ে টেনশন করে লাইফ নষ্ট করলেও কিন্তু দিন শেষে কিছুই বদলাচ্ছে না। আর এ মুহূর্তে মাথায় যত টেনশন আছে, এগুলাকে ২ ভাগে ফেলে দেখবেন যে বেশির ভাগ হলো ২য় টায় পরে। 

এখন আসলেই কি করা যায় বা এ করোনায় করতে পারতাম? সে লিস্ট অনেক লম্বা বা যার যার পছন্দের উপর নির্ভর করে। যেমন- উচ্চ-শিক্ষায় যারা আসতে চায়, তাদের সময় ছিল জিআরই,আইইএলটিএস পুরা ভেজে খেয়া ফেলার বা ইউনিভার্সিটি সার্চ করে ৫০ টার লিস্ট বানানো; যে ইংরেজিতে দূর্বল ছিল তার সুযোগ ছিল বা আছে বন্ধে মাস্টার হয়ে যাওয়ার; যার প্রোগ্রামিং শিখতে ভালো লাগে, সে এট লিস্ট ২ টা ল্যাংগুয়েজ শিখে ফেলতে পারতো; যে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল পারেনা, সে শিখে নিতে পারে ভালো করে যেহেতু সারা জীবন কাজে লাগবে। এমন অনেক অনেক কাজ, স্কিল, হবি, দূর্বলতা নিয়ে কাজ করা যেত বা যায়। ধরুন দেশে আর ও ৩ মাস কিছু খুলছে না। তো, ৩ মাস ও কি হতাশার পোস্ট দিয়ে যাবেন, নাকি কিছু একটা প্ল্যান করে দেখবেন আসলে হয় কিনা? ট্রাস্ট মি, চেইঞ্জ টা নিজেই দেখতে পাবেন। জাস্ট ডু ইট। 

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    বিদেশে গিয়ে পার্ট-টাইম জব না পেলে কী করবেন?
    Higher Study Abroad
    বিদেশে গিয়ে পার্ট-টাইম জব না পেলে কী করবেন?

    বিদেশে পড়তে গেলে অনেক শিক্ষার্থী ধরে নেন যে বিদেশের মাটিতে পা রাখার সাথে সাথেই একটা জব ম্যানেজ হয়ে যায়! কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারণা ভুল

    Read More »
    Qatar Government Scholarship for Bangladeshi Students 2026
    Call for 2026-2027 Session
    Qatar Government Scholarship for Bangladeshi Students 2026

    কাতার সরকারি স্কলারশিপে ২০২৬-২০২৭ সেশনে আবেদন শুরু হয়েছে। বাংলাদেশসহ সকল উন্নয়নশীল দেশগুলো আবেদন করতে পারবে। ফুল টিউশন ফি ও লিভিং কস্টসহ সকল ধরনের সাপোর্ট পাবার

    Read More »
    ইউরোপের পার্ট-টাইম জব কেমন এবং কত আয় করা সম্ভব?
    Europe
    ইউরোপের পার্ট-টাইম জব কেমন এবং কত আয় করা সম্ভব?

    ইউরোপের অনেক দেশেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ রয়েছে। তবে কাজের অনুমতি, সময়সীমা ও শর্ত দেশভেদে আলাদা। তাই শুধু স্টুডেন্ট ভিসা থাকলেই

    Read More »
    ইউরোপের কোন দেশগুলোতে PR পাওয়া তুলনামূলক সহজ?
    Europe
    ইউরোপের কোন দেশগুলোতে PR পাওয়া তুলনামূলক সহজ?

    বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির জন্য ইউরোপে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকে পড়াশোনা শেষে Permanent Residency (PR) পাওয়া। তবে কোন দেশে PR সবচেয়ে সহজ

    Read More »