গরুর ভুঁড়ি বেচে লাখ টাকা! ক্ষুদ্র ব্যবসা ও আমাদের নাক উঁচা স্বভাব

আজকে ফেসবুক স্ক্রল করতে করতে প্রথম আলোর একটা নিউজ নজর আসে। শিরোনাম হলো- ‘অনলাইনে গরুর ভুঁড়ি বেচেন তানজিলা’। উপরে বলা আছে গত ৬ মাসে ৪ লাখ ৩০ হাজার টাকার বিক্রি হয়েছে এ ভুঁড়ি। আইডিয়াটা বেশ ইউনিক মনে হলো কারণ ভুঁড়ি যারা পছন্দ করে তারা জানে যে কেটে কুটে পরিস্কার করে খাওয়ার উপযোগী করতে কি পরিশ্রমটা হয়। কঠিন কাজকে সহজ করে মানুষের কাছে পৌছানোই কিন্তু একজন উদ্যোক্তার কাজ। বেশ এপ্রেশিয়েট করার মত ব্যাপার স্যাপার তিনি করছেন! কিন্তু দেখি কি, এ পোস্টের নিছে ৬ হাজারের বেশি মানুষ হাহা রিয়েক্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন আসলে এটা খুব হাসির একটা জিনিস তিনি করছেন, অনেক পঁচা কাজ, ভুঁড়ির মত ময়লা জিনিসকে হাত দিয়ে ধরে পরিস্কার করে বিক্রি করস হয়তো বাজারের কসাইদের কাজ মনে করেন তিনারা। অথবা সবাই বিশাল নবাবজাদা-নবাবজাদী!  অনেক কমেন্ট ও তাদের মানসিকতার প্রতিফলন। মাঝখানে যখন ছোট উদ্যোক্তারা পোস্ট করতো ‘আমি অমুক ওউনার অফ তমুক’ তখন ও দেখেছি অনেকে মক করেছেন। যুক্তি ছিল এভাবে মাশরুম অনালাইন উদ্যোগ গুলো টিকবে না। ফেসবুকে কে কিনবে আর এরা আজাইরা কাজ করছে! এজ ইফ, ছোট করে ব্যবসা শুরু করা পাপ! 

অথচ WE নামে গ্রুপে যুক্ত থাকার সুবাদে আর আমার বোন সহ পরিচিত অনেকের উদ্যোগের সুবাদে দেখছি কি বিশাল কাজটাই না ওনারা করছেন। হাজার না লাখ লাখ উদ্যোক্তার হাট-বাজার। গ্রুপে সেলস আপডেট দেখি একেকজনের কয়েক লাখ করে মাসে! এ পরিসংখ্যান ও কারো কাছে হাসির মনে হবে কিন্তু যাদের ব্যবসার অভিজ্ঞতা আছে, তারা খুব বুঝবে যে এ করোনা মহামারীর সময়ে একটা ব্যবসায় মাসে লাখের বেশি সেল করা কত টাফ! লাখ লাখ বেকার আমাদের, আর এটার অন্যতম একটা সলিউশন হলো ক্ষুদ্র ব্যবসায়ী ক্রিয়েট করা যাতে বেকারত্ব ঘুচার সাথে সাথে কর্মসংস্থান ও সৃষ্টি হয়। এটা বিশাল কাজ হচ্ছে যেটা আরো আগে শুরু করা দরকার ছিল। তার উপর প্রচুর নারী উদ্যোক্তা এগিয়ে আসছে দেখে আরো ভালো লাগছে। এটা ভীষণ প্রয়োজন। 

পরিশেষে, এ কথা গুলো বলার মূল কারণ হলো আমার চোখে উদ্যোগ-উদ্যোক্তা, ব্যবসা, নিজের পায়ে দাঁড়ানো, নিজের বস নিজে হওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা মানুষগুলোকে ভীষন পছন্দ হয়। নিজেও এ পর্যন্ত ৪/৫ টা উদ্যোগে ফেইল করেছি। অনার্স ফোর্থ ইয়ার থেকেই পড়াশুনার পাশাপাশি চেষ্টা করতাম, পরে চাকুরীর। আমাকে ব্যক্তিগত ভাবে যারা চিনে, তারা জানে যে দিন শেষে আমার Vision কি! তাই, যারা নিজের উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন/যাচ্ছ, প্লিজ গো এহেড। যত ছোটই হোক। ৫০০০ টাকার ইনভেস্ট হলেও সমস্যা নেই। চেষ্টা করাটা জরুরি। এ ছোট উদ্যোগ গুলা থেকে যদি ১% ও লং টার্মে টিকে যায়, তাহলেই হলো। অনেক কিছুর সমাধান হবে। আর যারা বলে প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসা করা সম্ভব না, সরকার এ সে হইসে, তারা প্লিজ WE গ্রুপ টায় জয়েন করে ৩ দিন খালি ঘুরে পোস্ট গুলা দেইখেন। ক্রিয়েটিভিটি কারে বলে! গত পোস্টে বলছিলাম না যে বেকারত্ব ঘুচাতে আমাদের অনেক কিছু করার আছে, এটা ও একটা প্রমাণ! এগিয়ে যাক ক্ষুদ্র উদ্যোক্তারা। শুভকামনা।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Funded University List of Marketing
    Marketing নিয়ে ফান্ডসহ পিএইচডি করার ৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম কোর সাবজেক্টগুলোর একটি হল Marketing. এই সাবজেক্টে ফান্ড যেমন আছে তেমনি পড়াশোনা শেষে ভালো ক্যারিয়ার গড়ারও প্রচুর সুযোগ আছে। একাডেমিয়াতো বটেই পাশাপাশি

    Read More »
    Master’s Degree in Applied Econometrics at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Econometrics at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Econometrics নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। এই প্রোগ্রামে স্টেম ও বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে

    Read More »
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট
    Funded Universities in Kentucky State
    আমেরিকার Kentucky স্টেটের ৮টি ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের লিস্ট

    Kentucky স্টেট হল আমেরিকার এভারেজ লিভিং কস্ট স্টেট। এভারেজ হোম কস্টসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই স্টেট বেশ

    Read More »
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত
    Austria
    অস্ট্রিয়াতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত

    অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি উন্নত রাষ্ট্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষার গুণগত মানের জন্য বিখ্যাত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার

    Read More »