গ্র্যাজুয়েশন ও একটি স্বপ্ন পূরণের গল্প

Alhamdulillah. Officially Graduated! 

আপনাদের সাথে খুশীর উপলক্ষটা শেয়ার করতে চাই। অফিসিয়ালি মাস্টার্স টা শেষ করলাম। আমার এ পথ চলাটা শুরু হয়েছিল একটি দ্বীপের ইলেক্ট্রিসিটি সহ যে কোন আধুনিক সুবিধা বঞ্চিত অজ-পাড়া গাঁয়ে। তারপর একটু একটু করে পথ এগোতে এগোতে যোগ হয়েছে কিছু অর্জন। সব অর্জন গুলোর মধ্যে এটি নিয়ে বেশি উচ্ছ্বসিত কিছু কারণে।

প্রথমত সমাজের তথাকথিত অনেক ট্যালেন্টেডের তকমা খুব একটা ছিলনা।ছোট বেলায় ক্লাসে ফার্স্ট আর পরে ২ টা জিপিএ ফাইভ! সাথে ভার্সিটিতে একটা মোটামুটি রেজাল্ট! এইতো! কিন্তু ইচ্ছে ছিল আমেরিকায় গিয়ে পড়াশুনা করবো। সে স্বপ্নে বিভোর এ বান্দা HSC শেষ করে ভার্সিটি ভর্তি কোচিং এর পাশাপাশি TOEFL ক্লাশ করতো আন্ডারগ্রেড পড়তে আসবো বলে!! কিন্তু জানতামই না কিভাবে কি করতে হয়৷ শেষমেশ আসা হয়নি। সবাই বললো, ভালো ডিপার্টমেন্ট পেয়েছ, অনার্স শেষ করে যাও। কিন্তু অনার্স-মাস্টার্স এর ও ৩ বছর পরে আসা, আর ডিগ্রি টা পাওয়া। স্বপ্ন পূরণের আনন্দ হবেই তো। 

দ্বিতীয়ত আমার সাথে পড়াশুনা করা স্টুডেন্ট রা ঝড়ে পড়া শুরু করেছে ক্লাশ টু থেকে। তারপর প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, ভার্সিটি মিলিয়ে কত জনই তো ঝড়ে গেলো! কিন্তু আল্লাহর রহমত আর সবার দোয়ায় এতটুকু পড়াশুনার সুযোগ পেয়েছি। তাই, কৃতজ্ঞতার সাথে ভাল লাগা কাজ করছে। 

তৃতীয়ত, সবসময় চাইতাম নিজেকে দেশের গন্ডীতে না রেখে অন্য দেশ গুলা ঘুরে দেখতে, দুনিয়াটা এক্সপ্লোর করতে, বিখ্যাত সব জিনিস দেখে চোখ জুড়াতে। আলহামদুলিল্লাহ,  এ মাস্টার্স এর সুবাদে অনেক বড় একটা দেশ দেখার সুযোগ হলো। সারা দুনিয়া থেকে আসা মানু্ষ দেখছি, কত ভাষা-রং-বর্ণের মানুষ! খুব ভালো লাগে আর তৃপ্তি পাই। 

সবশেষে, ইচ্ছে ছিল নিজের জানা গুলোকে পড়াশুনার এ সময়ে অন্যদের মাঝে ও ছড়িয়ে দিতে। গত ২ বছরে এত ব্যস্ততার মাঝেও সামান্য কার্পন্য করিনি আর তাই চেষ্টা করেছি মেসেজ গুলো পৌছে দিতে। কতটুকু পেরেছি জানিনা, কিন্তু একাডেমিক আর অন্য প্রেশারের দোহায় দিয়ে কিছু না করলে হয়তো এটুকু ও হতোনা। কিছু মানু্ষ উপকৃত হচ্ছে জেনে ও আনন্দিত। এ সামান্য অবদানও  বড় পাওয়া আমার এ গ্র‍্যাজুয়েশনের সময়ে।

পরিশেষে, আল্লাহর রহমতের পাশাপাশি আপনাদের সবার দোয়া ও শুভকামনার জন্য সব কিছু অনেক সহজে শেষ হয়েছে। তাই, সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। জানি, এ অর্জন খুব বেশি কিছু নয় কিন্তু প্রাপ্তি অনেক। যারা এ পেইজে যুক্ত আছেন, তাদের কেউ যদি এমন স্বপ্ন পূরণে ডিটারমাইন্ড হন, তাহলে কথা দিচ্ছি পাশে পাবেন। অন্তত তথ্য ও পরামর্শ দিয়ে চেষ্টা করবো আপনাদের স্বপ্ন গুলোকে আলোর মুখ দেখাতে। দোয়া ও ভালোবাসা চাই অবিরত। এ খুশীর ভাগীদার আপনারা ও। ভালো থাকবেন। 

মে ২, ২০২১, ওহাইও ইউনিভার্সিটি, এথেন্স, ওহাইও, যুক্তরাষ্ট্র

    SHARE THIS BLOG

    2 Responses

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ
    Business Faculty Funding
    কমার্স/বাণিজ্য (Business/Commerce) ফ্যাকাল্টি: পূর্ণাঙ্গ রিভিউ

    কমার্স ফ্যাকাল্টি কী? কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগ হলো এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে অর্থনীতি, ব্যবসায়িক প্রক্রিয়া, হিসাবরক্ষণ, ব্যাংকিং, কর্পোরেট ও ম্যানেজমেন্ট সম্পর্কিত জ্ঞান প্রদান করা

    Read More »
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 
    Business Faculty
    Human Resource নিয়ে ফান্ডেড মাস্টার্স করার ৫টি আমেরিকান বিশ্ববিদ্যালয় 

    বিজনেস ফ্যাকাল্টির অন্যতম একটি জনপ্রিয় সাবজেক্ট হল Human Resource. এই সাবজেক্টে বাংলাদেশের কর্পোরেট সেক্টরতো বটেই ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের প্রতিটি দেশের জব সেক্টরেই এর প্রচুর ডিমান্ড

    Read More »
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো
    Higher Study Abroad
    মাল্টার উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য জানার সব ফ্রি-রিসোর্সগুলো

    উচ্চশিক্ষা প্রার্থীদের কাছে ইউরোপের দেশ মাল্টা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকা, ইউকে এমনকি ইউরোপের অন্যান্য অনেক দেশের থেকে এখানকার পড়াশোনা এবং জীবনযাপন খরচ অনেকটাই

    Read More »
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ
    career
    Social Science Faculty – পূর্ণাঙ্গ রিভিউ

    Social Science কী? Social Science হলো এমন একটি শিক্ষা-অঙ্গন যা সমাজ, মানুষ এবং রাষ্ট্র সম্পর্কিত নীতি ও কাঠামো নিয়ে কাজ করে। এটি সমাজের সমস্যা, রাজনৈতিক

    Read More »