এক্সট্রা কারিকুলার এ্যাক্টিভিটিজঃ কি করবো আর কি করবো না এবং উচ্চ-শিক্ষায় কিভাবে কাজে লাগে?

এক্সট্রাকারিকুলারকে একসময় অনেকেই বলতেন সময় অপচয়। আবার কারো কারো মতে পয়সাওয়ালা বাচ্চাদের ফুটানি বলতো। আমিও কলেজ পর্যন্ত এসবের গুরুত্ব বুঝতাম না তবে ভার্সিটির শুরু থেকে যখন বুঝেছি যে এগুলার গুরুত্ব কি, তখন আর বসে থেকেনি বরং বিভিন্ন রকম এক্সট্রাকারিকুলার করেছি। উচ্চ-শিক্ষায় এক্সট্রাকারিকুলার কিভাবে হেল্প করে আর কোন কোন টাইপ করা উচিত সে বিষয়ে আলাপ করবো আজকের ব্লগে। 

একটা ব্যপার ক্লিয়ার করি, এক্সট্রাকারিকুলার কি ভার্সিটির রিকুয়ারমেন্ট গুলায় থাকে? উত্তরটা হলো- আন্ডারগ্রেডে ‘হ্যাঁ’ আর মাস্টার্স ও পিএইচডি তে ‘না’। আন্ডারগ্রেডে খুব গুরুত্ব দিয়ে দেখা হয় ফান্ডিং এর জন্য বিবেচনা করতে আর মাস্টার্স/পিএইচডিতে থাকলে প্লাস পয়েন্ট। তো এক্সট্রাকারিকুলার বলতে আমরা যা বুঝি সেটা হলো- পড়াশুনার বাইরে অন্য যেসব কাজে একজন স্টুডেন্ট জড়িত থাকে যেমন- স্পোর্টস, ডিবেট, সামাজিক কাজ কর্ম, কম্পিটিশনে এটেন্ড করা, সেমিনার সিম্পোজিয়াম, সাইন্স ফেয়ার, ম্যাথ অলিম্পিয়াড ইত্যাদি। 

কি করবো আর করবো নাঃ শুরুতেই আসি কি করবো। এক্সট্রাকারিকুলার তখনই কাজে লাগে, যখন সেটা তার ফিল্ডের সাথে রেলেভেন্ট হয়। যেমনঃ যে ফিজিক্সে পড়তে চায়, তার ম্যাথ অলিম্পিয়াড যেভাবে কাজে দিবে, ইতিহাসে পড়তে আসলে সেভাবে কাজে নাও লাগতে পারে। মূলত ট্রাই করতে হবে যেন রেলেভেন্ট ফিল্ড হয়। এখন যদি কারো সুযোগ না থাকে নিজের ক্লোজ ফিল্ডে করার, তাহলে সে ডিবেট, সামাজিক কাজ কর্ম, ভলান্টারি রিসার্চ করতে পারে। বা যে কোন ধরণের এক্সট্রা কাজ করতে পারে। কোন খেলায় ভালো হলে সেটা কন্টিনিউ করতে পারে। আমেরিকার ভার্সিটি গুলায় কিন্তু এদের জন্য আলাদা কোটা আছে।

কি করবো না? যাই সামনে আসে, সেটাতেই এ্যাংগেজ হওয়া ঠিক হবেনা। ধরেন, আপনার ফ্রেন্ড কোন একটা অর্গানাইজেশনের সাথে এনভাইরনমেন্ট নিয়ে কাজ করে, আপনিও গিয়ে শরিক হলেন যেটার কোন ইম্পলিকেশন নেই, সেটা করার দরকার নেই। এরপর ক্যাম্পাসে অনেক সোসাইটি থাকে যেগুলা মেম্বার হয়ে অ্যাকটিভিটিস করতে বলবে, অনেকে আছে সব জায়গায় যায়, এটা করা যাবেনা। নিজের ফিল্ড ও পছন্দের সাথে যায়, তেমন কিছু করা ভাল। তবে, অনেকের স্পেসিফিক কাজে আগ্রহ থাকে যেটা মন থেকে করতে মন চায়, সেসব কিছু করাতে সমস্যা নেই। শখের বশে যাই করি, যদি একটু রেলেভেন্স খেয়াল রাখি, তাহলে আখেরে বেশি কাজে লাগবে।

আমার অভিজ্ঞতার কথা যদি বলি, তাহলে আমি অনার্সের শুরু থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম। তরুণদের বিভিন্ন স্কিল উন্নয়নে কাজ করেছি। নিজের লিডারশীপ ডেভেলপমেন্ট এর জন্য দেশে বিদেশে বিভিন্ন কনফারেন্সে গিয়েছি, নেটওয়ার্ক ডেভেলপ করেছি। ভলান্টিয়রা বেশ কয়েকটা অর্গানাইজেসনে জড়িত ছিলাম। রিসার্চ প্রজেক্ট গুলায় মাগনা খেটেছি। যে লাভ হয়েছে সেটা হল, অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি, বিদেশে ঘুরার সুযোগ হয়েছে, নিজে কোথাও দাঁড়িয়ে ২ টা কথা বলার সাহস হয়েছে, সিভিতে দেয়ার মত অনেক গুলো ইস্যু ছিল যেগুলায় প্রুফ করতে পেরেছি যে আমার লিডারশীপ কোয়ালিটি আছে ইত্যাদি। আলহামদুলিল্লাহ, নিজের প্রফেশনাল লাইফে আর হায়ার স্টাডিজে এসে এ অভিজ্ঞতা গুলোর ফলাফল পেয়েছি কয়েক গুণ। তাই, আমি সবাইকে এনকারেজ করি এসব কাজে যুক্ত হতে।

একটা রাফ আইডিয়া দিলাম এক্সট্রাকারিকুলার নিয়ে। আশা করি কাজে লাগবে।

    SHARE THIS BLOG

    One Response

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    Master’s Degree in Accounting at Monash University
    Business Faculty
    Master’s Degree in Accounting at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Accounting নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। Accounting-এ চার বছরের ব্যাচেলর ডিগ্রী। ২। মিনিমাম সিজিপিএ

    Read More »
    রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে দেশে টেকনিক্যাল চাকরি
    career growth
    রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে দেশে টেকনিক্যাল চাকরি

    রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ে সরকারি- বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষকতার সুযোগ পাওয়া যায়। ১.সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) ২.সরকারি কলেজ শিক্ষকতাঃ প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) ৩.বেসরকারি কলেজে শিক্ষকতা ৪.সরকারি শিক্ষক-

    Read More »
    Master’s Degree in Applied Marketing at Monash University
    Funding in Australia
    Master’s Degree in Applied Marketing at Monash University

    অস্ট্রেলিয়ার বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় Monash University-তে Applied Marketing নিয়ে ফান্ডসহ ফুল-টাইম মাস্টার্স করার সুযোগ আছে। Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রী। ২। মিনিমাম সিজিপিএ

    Read More »
    অস্ট্রিয়ার সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় University of Vienna নিয়ে বিস্তারিত 
    Details of University of Vienna
    অস্ট্রিয়ার সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় University of Vienna নিয়ে বিস্তারিত 

    অস্ট্রিয়াসহ জার্মানভাষী দেশগুলোর মধ্যে সবচাইতে প্রাচীন বিশ্ববিদ্যালয় হল এই University of Vienna. বিশ্ববিদ্যালয়টি ১৩৬৫ সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে এখানে বিভিন্ন বিষয়ের ৫৫টি

    Read More »