উচ্চ-শিক্ষা, রিসার্চ, উদ্যোগ নিয়ে কিছু কাজ হচ্ছে দেশে

খেয়াল করেছেন কি গত ১-২ বছরে বিদেশে উচ্চ-শিক্ষা, রিসার্চ, উদ্যোগ ও উদ্যোক্তা, ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট, প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট ইত্যাদি বিষয় নিয়ে দেশে প্রচুর কাজ শুরু হয়েছে? এ জায়গা গুলো আমাদের কাছে ট্যাবুর মত ছিল। তথ্য ছিলোনা, কেউ আলাপ করতে চাইতো না, সুযোগ না থাকার কথা বলতো আর বলতো এদেশে এগুলা হবেনা। আমাদের সিংহভাগ শিক্ষিত তরুণরা এখনো মনে করে এক সরকারি চাকুরী জুটিয়ে সিকিউরড, স্ট্যাবল আর সম্মানিত একটা জীবন কাটিয়ে দেয়াই স্বার্থকতা। এ জন্য তাদের দোষ দিয়েও লাভ কি বলেন? অন্য সব জায়গায় কাজ হয়নি আর হলেও সেটা সবার কাছে পৌছায়নি বা খুব ভাল উদহারন সৃষ্টি হয়নি বলেই বাকীরা সাহস করছেনা। 

কিন্তু এখন কথা বার্তা শুরু হয়েছে। উচ্চ-শিক্ষা ও রিসার্চ এ ক্যারিয়ার নিয়ে বেশ কতগুলো মানুষ কথা বলছেন। নতুন করে শিক্ষিত তরুণরা ক্যারিয়ার নিয়ে অন্যভাবে ভাবছে। স্বপ্ন দেখছে নিজেরাও উন্নত বিশ্বে দাপিয়ে বেড়াবে আর একটা সময় দেশকে বিভিন্নভাবে এগিয়ে নিবে। হলফ করে বলতে পারি, এমন সব সেক্টর নিয়ে কথা বলা শুরু হলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া থেকে শুরু করে বাকীদের ও ভিন্ন চিন্তার যোগান হবে খুব সহসা। যারা বলছে, অন্য উপায় কি, সিকিউরিটি কই, খাটবে কে এত, পাওয়ার কই, সামাজিক স্বীকৃতি কই, সম্মান কই, ফ্যামিলি সাপোর্ট কই,  সিস্টেম ভালো না তো কি করবো; তারাই বুঝবে যে আসলে অনেক কিছুই করার আছে ক্যারিয়ারে আর জীবনে। এখন যারা এসব শুনে রেগে মেগে কয়েকটা গালী দিয়ে যাচ্ছেন, তারা পথ গুলো ওপেন হলে নিজেরাই খুজে নিবে। 

প্রচুর কাজ না করা পর্যন্ত বা কিছু উদহারন সৃষ্টি না হওয়া বা মাস লেভেলে (অন্তত শিক্ষিতদের) কাছে তথ্যের এভেইলেভেলিটি না হওয়া পর্যন্ত এভাবেই চলবে। তারপর পরিবর্তন শুরু হবে, জব সেক্টরে ডাইভার্সিটি আসবে, ক্যারিয়ারের সাথে যে পাওয়ার স্ট্রাকচার এর কানেকশন খোজার দরকার হবেনা, ফ্যামিলিতে প্রেসার দিবেনা শুধু একটা কিছু করার, সমাজ সব পেশাকেই সম্মান দিবে আর বেকারত্ব সহ তরুণদের দূর্দশা কাটবে। 

জানি, এখন অনেকে ভাবছেন ভাই, দেশের রাজনীতির অবস্থা দেখছেন? সব সেক্টরে দূর্নীতি দেখেছেন? মাফিয়া তন্ত্র দেখেছেন?- হ্যা ভাই দেখছি। সেটার আপাতত কোন সমাধান দেখিনা তবে এতটুকু বলতে পারি, তখন শিক্ষিতরা বুঝবে যে কেন আমলাদের এত খাতির করছে সরকার? কেনই বা সব ইন্সেন্টীভ সরকারী চাকুরেদের দিতে হয়? কেন ওনাদের বেতন বাড়তেই থাকে? কেন প্রাইভেট সেক্টরকে ঢেলে সাজানো হচ্ছেনা? কেন নতুন উদ্যক্তা তৈরীতে কোন ইনভেস্টমেন্ট নেই? কেন PM Scholarship থেকে শুরু করে সরকারি বৃত্তি গুলোর ৮০/৯০ ভাগ সে সরকারী চাকুরীজীবীদের জন্য যেখানে অসংখ্য মেধাবীরা বিদেশে পড়তে আসতে পারতো অন্য দেশের মত? এগুলার জ্ববাব মেলাতে গেলেই পেয়ে যাবে যে- আমলাদের উপর বেইজ করে বা তাদের খুশী করে কেন দেশ চালাতে হয় আর বিসিএস সহ সরকারি চাকুরীর এ ক্রেজ তৈরী করার মূল কারণ কি! এ সেন্সটা আসলে আশা করি দূর্নীতি সহ বাকী অনেক কিছুর সমাধান ও আসবে। ইনশাআল্লাহ।

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৫)
    Career After HSC
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৫)

    এই সিরিজে আমরা দেখেছি, বাংলাদেশের শিক্ষা কাঠামোতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি শাখা শুধু ভিন্ন পাঠ্যসূচিই নয়, বরং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনার দরজা

    Read More »
    ডেনমার্কের গ্র্যাজুয়েট ফান্ডিং প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় 
    Funded University List
    ডেনমার্কের গ্র্যাজুয়েট ফান্ডিং প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় 

    উচ্চশিক্ষার জন্য অন্যতম একটি পরিচিত দেশ হল ইউরোপের ডেনমার্ক। উন্নত শিক্ষাব্যবস্থার পাশাপাশি অন্যান্য অনেক নাগরিক সুযোগ-সুবিধার কারণে দেশটি উচ্চশিক্ষা প্রার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

    Read More »
    এশিয়ার ১৪টি ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ 
    Details About Government Scholarship
    এশিয়ার ১৪টি ফুল-ফান্ডেড সরকারী স্কলারশিপ 

    উচ্চশিক্ষার দিক থেকে ইউরোপ ও আমেরিকার মতো এশিয়ার বিভিন্ন দেশ বর্তমানে অনেক এগিয়ে। যেসব এশিয়ান কান্ট্রি উচ্চশিক্ষায় উন্নত হয়েছে সেসবের প্রায় প্রতিটিতেই সরকারী স্কলারশিপের ব্যবস্থা

    Read More »
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
    Career After 12th
    এইচএসসি পরবর্তী গ্রুপ চয়েস: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – বাংলাদেশের বাস্তবতা (পর্ব-৪)

    গ্রুপভিত্তিক প্রস্তুতি ও ক্যারিয়ার ফোকাসড পড়াশোনার কৌশল: এইচএসসি-তে কোন গ্রুপে ভর্তি হলেন, সেটি এক ধরনের দিকনির্দেশনা মাত্র—কিন্তু সেই পথে কতদূর এগিয়ে যেতে পারবেন, তা নির্ভর

    Read More »