ট্রাম্পের দেশের পার্ক গুলো

আমরা এ সামারে থাকার জন্য নিজের ষ্টেট ছেড়ে ইলিনয় তে আছি এখন। এলাকার নাম Normal (নরমাল)।ইলিনয় ষ্টেট ইউনিভার্সিটি এলাকার এ নরমাল নাম কাউকে এ পর্যন্ত একবারে বোঝাতে পারিনি। নরমালে থাকি বললে জিজ্ঞেস করে করোনা পরিস্থিতি নরমাল নাকি তাপমাত্রা নরমাল! কি বিপদ। যখন খুব ভালো করে বুঝিয়ে বলি, তারপর বুঝে ও আচ্ছা, জায়গার নামই নরমাল!! যাহোক, নরমালেই সব কিছু মিলিয়ে এবনরমাল কিছু নেই।ভালো ও সুস্থ আছি। 🙂


এ ছবিটি বাসার ঠিক পেছনের পার্কে তোলা। এ পার্ক এর পাশ দিয়ে মাঝারী সাইজের একটা ট্রেইল আছে। ২ পাশে সবুজে ভরা। আমাদের বাসা থেকে বের হলে ডান পাশে এ Fairview Park আর বাম পাশে হল Weibring Golf Course. বিশাল আর অপূর্ব সুন্দর গলফ কোর্স নিয়ে আরেকদিন লেখা যাবে আজ বাড়ির পেছনে পার্ক নিয়েই না হয় বলি!


আমেরিকায় যে সব জায়গায় ঘুরেছি, কিছু থাক আর না থাক, অনেক অনেক পার্ক থাকে। মানুষজন হাঁটাহাটি করে, বাচ্চারা খেলে আর টেনিস, বাস্কেটবল অথবা ছোট শিশু পার্কের মত করা আছে। দোলনায় দেশের মত বাচ্চা-বুড়ো সবাই দোল খায়! আমাদের Fairview Park ও ব্যতিক্রম নয়। একটা বড় শিশু পার্ক (করোনায় বন্ধ), টেনিস কোর্ট, বসার জন্য অনেক গুলো বেঞ্চি, বার-বি-কিউ করার বেশ কয়েকটি জায়গা আর কিছু ছাউনি দিয়ে পার্কটি সাজানো। অসংখ্য গাছ লাগানো আছে পার্কে। গাড়ি পার্ক করার ব্যবস্থা ও আছে। মানুষ জন ঘুরতে আসে, কেউ খেলে আবার কেউ পাশের ট্রেইল ধরে হাটে। বিকেলে আর সকালে যখনই যান, পাখির কিচির-মিচির শুনি আর সাথে পাই অসাধারণ ফ্রেস বাতাস আর পরিষ্কার নীল আকাশ (যদি আবহাওয়া খারাপ না থাকে)। প্রতিদিন কিছু সময় এ পার্ক বা গলফ কোর্সে সময় কাটে আমাদের। করোনা কালীন এর চেয়ে ভালো সময় হয়তো কাটানো যেতনা।সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা।আর এ দেশের সরকারকে ধন্যবাদ দিতেই হয় এ যান্ত্রিকতার যুগে প্রতীটি শহরকে এতটা সবুজে মুড়িয়ে রাখার জন্য। (US Diary, Normal, Illinois, May 28, 12.26 AM)

#taninzaid #USDiary

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?
    Full Funded Government Scholarship
    মাস্টার্সে ফুল-ফান্ডেড স্কলারশিপ কোথায় পাওয়া যায়?

    বিদেশে উচ্চশিক্ষায় সাধারণত দেখা যায় পিএইচডি লেভেলে যতটা সহজে ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে তা খুব একটা সহজ হয় না। তার কারণ হল বেশিরভাগ

    Read More »
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?
    Education Cost
    ইউরোপের দেশ ইতালিতে পড়তে আসতে কত টাকা লাগতে পারে?

    ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অন্যতম একটা সাশ্রয়ী স্টাডি ডেস্টিনেশন। অনেকেই মনে করেন ইতালিতে পড়তে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবে খরচ

    Read More »
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?
    Australia
    অস্ট্রেলিয়ার কোন কোন বিশ্ববিদ্যালয় PTE অ্যাকসেপ্ট করে থাকে?

    বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে English Proficiency-র জন্য IELTS বা অন্যান্য যেসব টেস্ট এক্সাম রয়েছে তার মধ্যে PTE বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। IELTS বা অন্যান্য টেস্টগুলোর

    Read More »
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?
    Higher Study Abroad
    ফুল-ফান্ডেড স্কলারশিপ ছাড়াও কম খরচে কোথায় পড়বেন?

    অনেকেই মনে করেন বিদেশে পড়তে হলে Full Scholarship পাওয়াই একমাত্র উপায়। আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বিশ্বের অনেক দেশে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে টিউশন ফি

    Read More »