একটি ইফেক্টিভ দিন কিভাবে পেতে পারি?

আমাদের ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে দিনটি কেমন গেল তার  উপর৷ ভালো একটি দিন কাটালে রাতে সব কাজ শেষে ঘুমানোর আগে একটা অসাধারণ অনুভূতি আসে, সেটিই ভালো থাকার জন্য যথেষ্ট৷ কিন্তু প্রশ্ন হলো কিভাবে কাটানো যাবে এমন একটি দিন? 

আসলে কোন পরিকল্পনা ছাড়া বা চেষ্টা ছাড়া তেমন সুপার  দিন অতিবাহিত করা প্রায় অসম্ভব। ভালো থাকার জন্য একজন মানুষের ভালো থাকার ফিলিংস আসতে হয়। সেটির জন্য প্রয়োজন নির্দিষ্ট পরিমান ক্যামিকেলের সংমিশ্রন৷ অর্থাৎ আমরা ভালো থাকবো কিনা, সেটি বেশীর ভাগ ক্ষেত্রে নির্ভর করে ভেতরে কতটুকু ভালো আছি আমরা। তো, এ গুড ক্যামিকেল কিভাবে বাড়ানো যায়? সেজন্য ছোট ছোট কিছু কাজ করতে হবে সারাদিন। 

প্রথমত নিজের ভেতরে ভালো থাকার দিকে নজর দেই। কারণ, ভেতরে ভালো না থাকলে আল্টিমেট ভাল থাকা সম্ভব নয়। ভেতরকে ভালো রাখতে সেখানে ডুব দিয়ে মনোজগতের একটু খোজ নিতে হয়। সেটা করার সবচেয়ে ভাল উপায় হলো মেডিটেশন করা। নিজেকে স্থির করে লং ব্রিদ নিয়ে দুনিয়া থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে শান্ত ভাবে ভেতরটা দেখাই হলো কাজ। কিছু সময় পরে দেখবো সব টেনশন কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। শুরুতে একটু অন্যরকম লাগলেও পরে ঠিক হয়ে যাবে। কোয়ান্টাম ফাউন্ডেশনের গাইডেড মেডিটেশন থেকে সাহায্য নেয় যায়। 

এরপর বেশী প্রয়োজন বাইরে মনযোগ দেয়া। মানে হলো, নিজের শরীরের দিকে নজর দেয়া। আমাদের বিষন্নতার জন্য অনেকখানিই শারিরীক অবস্থা দায়ী। পর্যাপ্ত এক্সারসাইজের অভাবে শরীরে একধরণের টেনশন যুক্ত হয়, যেগুলো হাটা চলা বা দৌড়িয়েই ঠিক করতে হয়। সাইন্স বলে, হাটার কারণে শরীরে এক ধরণের হরমোন বাড়ে যেটি মাইন্ড ভালো রাখতে সাহায্য করে। তাই, প্রতিদিন ২০-৩০ মিনিটের জন্য হলেও হাটতে হবে। এটা ভালো দিন কাটানোর ২য় মেডিসিন। 

পরেরটি হলো বই পড়া। অনেকে হয়তো মনেই করতে পারবেন না কবে শেষ পাঠ্য বইয়ের বাইরে কোন বই হাতে নিয়েছেন। সারাদিন মোবাইল, ল্যাপটপ আর ইন্টারনেটের রঙ্গিন জগতে সময় যে কেমনে শেষ হয়ে যায়, তার হদিস পাওয়া যায়না। অথচ চাইলেই মাসে কমপক্ষে ২ টি বই পড়া যায়। কি লাভ বই পড়ে? অনেক লাভ আসলে। নতুন বিষয়ে জানা থেকে শুরু করে এ অস্থির দুনিয়া থেকে বের হয়ে কল্পনা রাজ্যে হারিয়ে যাওয়ার মোক্ষম মাধ্যম হলো বই পড়া। কেমন বই পড়বো? ইচ্ছে মত। প্রথমে যা ভালো লাগে তাই দিয়ে শুরু করুন। ৩ গোয়েন্দা, মাসুদ রানা, সাইন্স ফিকশন……যা ইচ্ছে তা। মজা পেয়ে গেলে, তারপর না হয় নিজের রিডিং লিস্ট বানাবেন! 

আর শেষটি হলো পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানো। এটি অনেক ইফেক্টিভ একটি বিষয়। সারাদিন ব্যস্ততার পর কিছু সময়ের জন্য পরিবার বা অন্যদের সাথে আড্ডায় হারিয়ে যান। দেখবেন অন্যরকম একটি ভালো লাগা কাজ করছে। সারাদিনের ক্লান্তি গুলো চলে যাবে। নিজেকে আবিস্কার করবেন একজন সুখী মানুষ হিসেবে। 

আমরা চাই বা না চাই, ২৪ ঘন্টা শেষ হয়ে যাবে। কিন্তু যদি সচেতন ভাবে একটু নিজেদের সময় দিয়ে কিছু কাজ করি, তাহলে সব মিলিয়ে দিন গুলো ভালো যাবে। একটি ভালো দিন গেলে একটি ভালো সপ্তাহ যাবে আর একটি ভালো মাস। সব মিলিয়ে হ্যাপিনেসই তো আমরা সবচেয়ে বেশী ভ্যালু দেই।  

#taninzaid #Self-Help

    SHARE THIS BLOG

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Hello! I'm Tanin Zaid

    I love to read, travel, and help others to grow

    Recent Post

    Categories
    [quads id=2]
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ
    Business Faculty
    ঢাকা বিশ্ববিদ্যালয়- ব্যবসায় শিক্ষা অনুষদ

    ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ পরিবর্তিত হয়ে বাণিজ্য অনুষদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রথম দিকে মাত্র দুটি বিভাগ নিয়ে এই অনুষদের কার্যক্রম শুরু

    Read More »
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 
    Arts Faculty
    আমেরিকাতে Philosophy নিয়ে পিএইচডি করার ১১টি ফান্ডেড প্রোগ্রাম 

    আর্টস ফ্যাকাল্টির অন্যতম বেস্ট সাবজেক্টগুলোর একটি হল Philosophy. দেশে এই সাবজেক্টের তেমনভাবে মূল্যায়ন না থাকলেও বিদেশে এই সাবজেক্টকে অনেক গুরুত্বের সাথে দেখা হয়। বিশেষ করে

    Read More »
    Master of Business Administration at University of Toronto
    Business Faculty
    Master of Business Administration at University of Toronto

    কানাডার বিখ্যাত University of Toronto-তে রয়েছে ফান্ডসহ ফুল-টাইম MBA করার সুযোগ।  Application Requirements: ১। চার বছরের ব্যাচেলর ডিগ্রি।  ২। মিনিমাম সিজিপিএ ৩.০০। ৩। English Language

    Read More »
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 
    Full Funded Government Scholarship
    ফুল-ফান্ডেড Malta Government Endeavour Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা 

    Malta Government Endeavour/Endeavour II Scholarship Scheme হল মাল্টা সরকার কর্তৃক প্রদানকৃত একটি সরকারি স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা অর্থাৎ মাস্টার্স ও পিএইচডি

    Read More »